পরিচলন বৃষ্টি বেশি হয় কোন অঞ্চলে?
ক
মেরু অঞ্চলে
খ
শীত প্রধান অঞ্চলে
গ
নাতিশীতোষ্ণ অঞ্চলে
ঘ
নিরক্ষীয় অঞ্চলে
সঠিক উত্তর: নিরক্ষীয় অঞ্চলে
সূর্যের তাপে ভু পৃষ্ঠের কাছের জলীয় বাষ্পপূর্ন বায়ু উপরে উঠে প্রসারিত ও শীতল হয়ে ঘনীভূত হয়, এর ফলে যে বৃষ্টিপাত হয় তাকে পরিচলন বৃষ্টিপাত বলে। কারণ : - বায়ুতে প্রচুর পরিমানে জলীয় বাষ্প ও উষ্ণতার ফলে পরিচলন বৃষ্টিপাত হয়। নিরক্ষ রেখা বরাবর পরিচলন বৃষ্টিপাত বেশি দেখা যায়। কারণ নিরক্ষরেখায় সূর্য সারা বছর লম্ব ভাবে কিরণ দেয়, এর ফলে এখানকার বাতাস জলীয় বাষ্প পূর্ন থাকে। নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকালের দিকে এই পরিচলন বৃষ্টিপাত হয় বলে একে "4 O'clock Rain" বলে।