কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি?
ক
ছাগলে কি না খায়
খ
টাকায় টাকা আনে
গ
আরিফ বই পড়ে
ঘ
ডাক্তার ডাক
সঠিক উত্তর: আরিফ বই পড়ে
কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ আরিফ বই পড়ে। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা, ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা - ই কর্তৃকারক। যেমন: - খোকা বই পড়ে। (কে পড়ে? খোকা - কর্তৃকারক)। মেয়েরা ফুল তোলে। (কে তোলে? মেয়েরা - কর্তৃকারক)।